সিরীয় সরকারের গোপন দলিল ফাঁস

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের জন্য তৈরি করা গোপন দলিলপত্র আল-জাজিরা কর্তৃপক্ষের হাতে পড়েছে।
আল-জাজিরার অনলাইনের খবরে বলা হয়, প্রেসিডেন্ট আসাদের গোয়েন্দা ও নিরাপত্তা প্রধানেরা দেশটির সর্বত্র বিরাজমান সংঘর্ষ ও অস্থিতিশীল অবস্থা সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করতে গোপন দলিল তৈরি করে। এগুলোর মধ্যে বেশকিছু দলিল তাদের হস্তগত হয়েছে।
দলিলগুলোতে বিরোধীদের প্রতি আসাদ সরকারের দমনপীড়ন কৌশলের ইঙ্গিত এবং ক্ষমতা দীর্ঘায়িত করতে সরকারের প্রয়োজনীয় কৌশল সম্পর্কেও ধারণা পাওয়া যায়।
কয়েক শ পৃষ্ঠার ওই দলিলে ইঙ্গিত পাওয়া যায়, সরকার বেপরোয়াভাবে রাজধানী দামেস্কের…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1