খেলা শুরু হয়েছে, বক্তব্য সংক্ষেপ করব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি বিরোধীদলীয় নেত্রীর মতো মিথ্যার ফুলঝুড়ি দেব না। তিনি ভূরি ভূরি মিথ্যা তথ্য দিয়েছেন।’ আজ মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সময় ছিল দেশের জন্য অভিশপ্ত। তখন উন্নয়নের জোয়ার ছিল না, ছিল ভাটার টান। তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছি। সরকার মানে জনগণের সেবক। জনগণের সেবক হিসেবে এসেছি।’
শেখ হাসিনা বলেন, বিএনপির সময়ে বোমাবাজি, খুন, লুটপাট, গ্রেনেড হামলা, হাত-কাটা, পা-কাটার ঘটনা ঘটেছে। একের পর এক নারীকে ধর্ষণ করা হয়েছে।’ তিনি দাবি করেন, নাটোর…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1