অধিকার আদায়ের নিশ্চয়তা ভারতের কাছেও চাই

বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির প্রশংসা করে বলেছেন, মিয়ানমারের কাছ থেকে যেভাবে সমুদ্রসীমা আদায় করা হয়েছে, ভারতের কাছ থেকেও সেভাবে অধিকার আদায়ের নিশ্চয়তা দিতে হবে। এ বিষয়ে সরকারকে আপসহীন ভূমিকা নিতে হবে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ভাষণের ওপর আলোচনায় মওদুদ আহমদ এসব কথা বলেন।
মওদুদ বলেন, ‘বিএনপি বর্তমান সরকারকে সহযোগিতা করবে। ভারতের সঙ্গে আমরাও বন্ধুত্ব চাই, তবে স্বার্থ বিসর্জন দিয়ে নয়। ভারতের সঙ্গে ৫৪টি অভিন্ন নদীর পানির হিসাবসহ বিদ্যমান অন্য সমস্যাগুলোর সবই অবিলম্বে আন্তর্জাতিক আদালতে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1