৫০ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট

তিতাস নদীর সঙ্গে যুক্ত নবীনগর খাল ভরাটের অভিযোগে আবদুর রহমান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৯০ দিনের মধ্যে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ অর্থ জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া ভরাট করা মাটি দুই মাসের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা রিটের চূড়ান্ত শুনানি নিয়ে এ রায় দেন।
রিট সংশ্লিষ্টরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর সঙ্গে যুক্ত নবীনগর খাল ভরাটের উদ্যোগ…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1