বাংলাদেশের কয়েকজন ম্যাচ উইনার আছেন: জয়াবর্ধনে

এশিয়া কাপে এখনো জয়ের মুখ দেখেনি শ্রীলঙ্কা। ফলে কাল সান্ত্বনার ম্যাচ হিসেবেই বাংলাদেশের মুখোমুখি হতে হবে গত বিশ্বকাপের রানার আপদের। অবশ্য সান্ত্বনার হলেও নিয়মিত অনুশীলনে বিরতি দেয়নি লঙ্কানরা। আজ সোমবার মিরপুরে অনুশীলন শেষে যথারীতি সংবাদ সম্মেলনেও হাজির হয়েছিলেন দলীয় অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। এ সময় তিনি সিরিজটিকে হতাশার হিসেবেই উল্লেখ করেছেন।
সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক বলেন, ‘এশিয়া কাপ আমাদের জন্য একটা হতাশার সিরিজ। শুরুটা ভালো হয়নি, তবে শেষটা ভালো করতে চাই। দলের সব খেলোয়াড় সম্পূর্ণ ফিট। উইকেট দেখে সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী দল নিয়েই খেলব।’…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1