সদস্যপদ রক্ষায় এক বছর পর সংসদে বিএনপি

এক বছর পর সংসদের অধিবেশনে যোগ দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। ৭৭ কার্যদিবস পর আজ রোববার বিএনপি জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছে। মূলত সংসদ সদস্যপদ রক্ষা করতেই বিরোধী দলের সংসদে যোগদান করতে হয়েছে।
আজ বিকেল পাঁচটা ১২ মিনিটে বিএনপির সঙ্গে অপর বিরোধী দল জামায়াতে ইসলামী, বিজেপি ও এলডিপির সাংসদেরা অধিবেশনে কক্ষে প্রবেশ করেন। এর আগে বিকেল সোয়া চারটায় বিরোধী দলগুলো সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির সর্বশেষ সংসদের যোগ দিয়েছিল ২০১১ সালের ২৪ মার্চ (অষ্টম অধিবেশন)। এরপর à§§à§« মার্চ পর্যন্ত à§­à§­ কার্যদিবস অতিবাহিত হয়েছে। সংসদের ২৮৫ কার্যদিবসের মধ্যে গতকাল পর্যন্ত সংসদের…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1