নারী সাংসদদের মধ্যে হাতাহাতির উপক্রম

সংসদে আজ বাক-বিতণ্ডার একপর্যায়ে বিএনপির সাংসদেরা চড়াও হন সরকারদলীয় সাংসদ ফজিলাতুন্নেছার ওপর।

বিএনপির সাংসদ রেহানা আক্তারের বক্তব্যকে কেন্দ্র করে আজ রোববার সংসদ অধিবেশন চলাকালে আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নারী সাংসদের মধ্যে বাক-বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির উপক্রম হয়। এ সময় উভয় দলের চিফ হুইপ ও সাংসদেরা গিয়ে তাঁদের নিবৃত্ত করেন।
রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় রেহানা আক্তার বলেন, বিএনপি জামায়াতে ইসলামীর নির্দেশে চলে না। বিএনপি চলে খালেদা জিয়ার নেতৃত্বে। তিনি বলেন, ‘আওয়ামী লীগই একসময় জামায়াতকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াতের সাবেক আমির গোলাম আযমের পা ছুঁয়ে সালাম করেছেন। তাঁর এই বক্তব্যের পর সংসদে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1