কোহলির সেঞ্চুরিতে এগিয়ে যাচ্ছে ভারত

আবার ঝলসে উঠেছে বিরাট কোহলির ব্যাট। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পর এবার পাকিস্তানের বিপক্ষেও শতরানের কোটা পূর্ণ করেছেন এই তরুণ ডানহাতি ব্যাটসম্যান। তাঁর সেঞ্চুরিতে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ২৪৬ রান। ১৩১ রান করে অপরাজিত আছেন কোহলি। ৫৫ রান নিয়ে ব্যাট করছেন রোহিত শর্মা।
৩৩০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ওপেনার গৌতম গম্ভীরের উইকেট তুলে নিয়ে বল হাতেও পাকিস্তানকে শুভ সূচনা এনে দিয়েছেন মোহাম্মদ হাফিজ। তবে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1