সিরিয়ায় বিস্ফোরণে ২৭ জন নিহত

সিরিয়া বলেছে শনিবার দামেস্কে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়।

রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা মাধ্যমে বলা হয়েছে বিস্পরণে প্রায় শত মানুষ আহত হয়। কয়েক মুহুর্তের ব্যাবধানে একটি পুলিশ নিরাপত্তা ভবন এবং একটি গোয়েন্দা কেন্দ্রের কাছে বিস্ফোরণ ঘটে।

টেলিভিশন চিত্রে ও ছবিতে দেখা যায় ঘটনা স্থলে ধুয়ো উঠছে, বিস্ফোরণে বিদ্ধস্ত ভবনের সামনে দুমরে মুচরে যাওয়া ইস্পাত ও ধংসাবশেষ এবং দেহাবশেষ ছড়িয়ে আছে।

তাত্ক্ষনিক এই বিস্ফরণের দায় দায়িত্ব কেউ স্বীকার করেনি। কিন্তু সিরিয়ান কর্মকর্তারা সন্ত্রাসীদের দোষারোপ করেছেন যারা হয়ত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে এক বছর ধরে চলা প্রতিবাদ বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1