‘সরকার রাষ্ট্রের চারটি স্তম্ভ ভেঙে দিয়েছে’

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বক্তৃতা দেন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, সরকার রাষ্ট্রের চারটি স্তম্ভ—প্রশাসন, বিচার বিভাগ, সংসদ ও গণমাধ্যমকে ভেঙে দিয়েছে। ফলে রাষ্ট্র চলছে সরকারের ইচ্ছা অনুযায়ী। দেশের মানুষের কোনো অধিকার আর থাকছে না।
গতকাল সোমবার নয়াপল্টনে চারদলীয় জোটের মহাসমাবেশে খালেদা জিয়া এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনে দলীয়করণের কারণে কাজে গতি নেই। বিচার বিভাগে দলীয় লোক দেখে রায় দেওয়া হয়। সাধারণ মানুষ বিচার পায় না। সংসদ অকার্যকর, স্পিকারের ভাষায় এটা মাছের বাজার। আর গণমাধ্যমের ওপর নানা বিধিনিষেধ চলছে। গণমাধ্যমে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1