ঘোড়াবন্ধন ও বিমান ভাঙচুর

প্রতিবাদের পদ্ধতি হিসেবে মানববন্ধন এক নম্বরে আজ বাংলার মাটিতে। এক যুগ আগেও এই জিনিস ছিল না। সাত-আট বছর ধরে এমন দিন নেই, যেদিন সারা দেশে ১০টি মানববন্ধন না হয়। তবে ঘোড়াবন্ধন ছিল না। সেটাও হয়ে গেল কক্সবাজারে। সমুদ্রসৈকতে পর্যটকদের ঘোড়ায় চড়িয়ে ছবি তুলে অনেকে কিছু কামাই করত। সৈকত থেকে ঘোড়া সরানোর প্রতিবাদে জেলা প্রশাসকের অফিসের কাছে ঘোড়াবন্ধন হয়েছে বলে কাগজে পড়লাম।
মানববন্ধন শান্তিপূর্ণ প্রতিবাদের পদ্ধতি। গাড়ি ভাঙচুর সহিংস প্রতিবাদের ভাষা। আমার কাছে যে হিসাব আছে তাতে বাংলাদেশে প্রতিদিন গড়ে ১০টি গাড়ি ভাঙচুর অথবা পোড়ানো হয়। একটি গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছে তো…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1