সরকারই অচল করে দিল ঢাকা

সড়ক দুর্ঘটনায় আহত পাঁচ বছরের শিশু আবদুল্লাহ বাবার কোলে। সঙ্গে ওষুধপত্র ও স্যালাইন হাতে মা। গতকা

ঘুম থেকে উঠেই কাল নগরবাসী দেখল অন্য এক ঢাকা। সপ্তাহের প্রথম দিনে নিত্য চেনা যানজট নেই। রাস্তাঘাট ফাঁকা। গণপরিবহন না থাকায় সকালবেলা রাস্তায় নেমেই ভোগান্তিতে পড়ে মানুষ।
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের মহাসমাবেশের আগের দিন গতকাল রোববার রাজধানী ঢাকার চিত্র ছিল হরতালের মতো। এর আগের দিন শনিবার থেকে বাইরের জেলার সঙ্গে রাজধানীর সড়ক ও নৌ-যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। আর গতকাল ঢাকার ভেতরেও গণপরিবহন প্রায় বন্ধ ছিল।
যানবাহনের পাশাপাশি আবাসিক হোটেলগুলো বন্ধ করে দেওয়ায় বাইরের জেলা থেকে ঢাকায় চিকিৎসাজনিত, ব্যবসায়িক বা অন্য কোনো কাজে আসা ব্যক্তিরা দুর্ভোগের শিকার…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1