মস্কোতে হাজার হাজার মানূষ পুটিন বিরোধী ধর্মঘট করে

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের কারচুপির অভিযোগ এনে তৃতীয় মেয়াদের জন্যে রাশিয়ার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ হাজার হাজার বিক্ষোভকারী মস্কোর  কেন্দ্রস্থলে সমবেত হয়।

বিক্ষোভকারীরা মি পুতিনের কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ করছেন , যিনি কীনা গত রোববারের নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পান। তিনি ২০০০-২০০৮স সাল পর্যন্ত পর পর দুই মেয়াদের জন্যে রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন কিন্তু সংবিধানে তিনি পর পর তৃতীয় মেয়াদের জন্যে এই পদে বহাল থাকতে পারেন না বলে তিনি তখন রাশিয়ার প্রধানমন্ত্রী হলেন।

মি পুতিনের ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টি ডিসেম্বরের সংসদ নির্বাচনে মোট ৪৫০ টি আসনের মধ্যে ২৩৮ টিতে জয়লাভ করে।ঐ নির্বাচনেও কারচুপির অভিযোগে বিরোধীরা বড় আকারের গণ প্রতিবাদ জানায়।

[Read More]

—–
Source: VOA News: Education


 

Comments are closed. Please check back later.

 
 
 
1