ইয়েমেনে ১০ জন সন্দেহভাজন চরমপন্থী নিহত

ইয়েমেনে নিরাপত্তা কর্মকর্তারা আজ বলেছেন যে দেশের দক্ষিনাঞ্চলে বিমান হাশরায় কম পক্ষে দশ জন আল ক্বায়দা জঙ্গি নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন তারা মনে করেন যে শুক্রবার গভীর রাতের ঐ অভিযানে যুক্তরাষ্ট্রের বিমান অংশ নিয়েছে।

ইয়েমেনে  গোলযোগের সময়ে জঙ্গিরা ইয়েমেনে তাদের ঘাঁটি সম্প্রসারিত করে। ঐ গোলযোগের পর প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ ক্ষমতা ত্যাগে বাধ্য হন।

যুক্তরাষ্ট্র এবং ইয়েমেনের প্রতিবেশি রাষ্ট্র সৌদি আরব ইয়েমেনে আল ক্বায়দার সম্প্রসারণে উদ্বিগ্ন বোধ করছে।

[Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1