বনের বাঘ ঘরে, অচেতন করে আটক

একটি বাঘ আটক করেছেন বনকর্মীরা। ট্রাংকলাইজার গানের মাধ্যমে ইনজেকশন দিয়ে অচেতন করে লোকালয়ে চলে আসা বাঘটিকে আটক করা হয়। আজ রোববার ভোর পাঁচটার দিকে খুলনার কয়রা উপজেলার পশ্চিম সুন্দরবন সুন্দরবন-সংলগ্ন খাসিটানা গ্রামের একটি বাড়ি থেকে বাঘটিকে আটক করা হয়। বাঘটিকে আটকের পর কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাসিটানা গ্রামের শিক্ষক জি এম মশিউর রহমান জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বন বিভাগের খাশিটানা টহল ফাঁড়ির উত্তর পাশ দিয়ে শাকবাড়িয়া নদী পার হয়ে একটি বাঘ খাসিটানা গ্রামে ঢোকে। বাঘটি হেলেদুলে এসে সুন্দরবন-সংলগ্ন খাসিটানা…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1