ফাও খেতে না পেরে ছাত্রলীগ কর্মীদের মারধর

ফাও খেতে না দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্যানটিনের সহকারী পরিচালককে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা। আজ রোববার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয় ক্যানটিনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কর্মী সেতু, সোহানসহ আরও কয়েকজন বিশ্ববিদ্যালয় ক্যানটিনে গিয়ে কর্মচারীদের ফাও খাবার দিতে বলেন। ক্যানটিনের সহকারী পরিচালক আলতাফ উদ্দিন এভাবে খাবার দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ছাত্রলীগের কর্মীরা মারধর করেন। পরে আরও ১০-১৫ জন ছাত্রলীগের কর্মী ক্যানটিনে গিয়ে ফাও খাবার খেয়ে আসেন।
আলতাফ উদ্দিন অভিযোগ করেন, ‘তারা ফাও খাবার চাইছিল। দিতে না পারায় আমাকে কিল-ঘুষি মারতে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1