উন্নয়ন ফি কমানোর সিদ্ধান্ত প্রশাসনের, ধর্মঘট স্থগিত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে উন্নয়ন ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এ কারণে আন্দোলনের সব কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
উন্নয়ন ফি পাঁচ হাজার টাকার স্থলে এখন নেওয়া হবে তিন হাজার টাকা। এ ছাড়া পরবর্তী শিক্ষাবর্ষ থেকে উন্নয়ন ফি বাতিল করতে মন্ত্রণালয় ও ইউজিসির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে প্রশাসন।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে আজ রোববার বিকেলে আলোচনা শেষে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। পরে রাত পৌনে আটটায় বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগ এ-সংক্রান্ত একটি সংবাদবিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1