জলদশ্যুদের হাতে আটক ইরানী পণবন্দীদের যুক্তরাষ্ট্র যে উদ্ধার করেছে ইরান তাকে স্বাগত জানিয়েছে

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজ আরব সাগরে জলদশ্যুদের হাতে পণবন্দী ১৩ জন ইরানীকে যে উদ্ধার করেছে, ইরান তাকে স্বাগত জানিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র রামিন মেহমানপরাস্ত উদ্ধার তত্পরতাকে মানবিক তত্পরতা বলে আখ্যায়িত করেছেন।

কিন্তু ইরানের আধা সরকারি ফার্স সংবাদ সংস্থা, ওই ঘটনাকে, নিয়মিত একটি ঘটনা বলে উল্লেখ করেছে।

শুক্রবার  যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ঘোষণা করে যে বৃহস্পতিবার ইরানী নৌযান আল মোলাই থেকে বিপদের সঙ্কেত পাওয়ার পর তারা জলদশ্যুদের মোকাবেলা করে। এক বিবৃতিতে নৌবাহিনী বলেছে রণতরী  USS Kidd এর সামরিক কর্মীদের একটি দল ইরানী নৌযানে প্রবেশ করে এবং ১৫জন জলদশ্যু যারা পনবন্দীদের আটকে রেখেছিল তাদের আটক করে।

নৌবাহিনী থেকে বলা হয় ইরানীদের খাদ্য দেওয়া হয় এবং চিকিত্সা সেবা দেওয়া হয়। তারা এখন ঘরে ফিরে যাচ্ছেন।

জলদশ্যুরা সোমালী বলে মনে করা হচ্ছে এবং তাদের যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS John C. Stennis এ আটক রাখা হয়েছে।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1