চট্টগ্রামে দোকানে ছাত্রলীগের ভাঙচুর, হকারদের বিক্ষোভ

চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় আজ শুক্রবার অন্তত ৩০টি অস্থায়ী দোকানে ভাঙচুর করেছে সিটি কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর জের ধরে হকারদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছে।
হকাররা সড়কের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করলে নিউমার্কেট ও আশপাশের এলাকায় সন্ধ্যার পর প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম বলেছেন, সন্ধ্যা ছয়টার দিকে নিউমার্কেটের সামনে সিটি কলেজের দু-তিনজন ছাত্র একটি দোকানে প্যান্ট কিনতে যায়। এ সময় হকারদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1