সিরিয়ান বাহিনী ১৯জনকে হত্যা করেছে, পর্যবেক্ষকরা আরও অঞ্চল পরিদর্শন করছেন

মানবাধিকার গ্রুপগুলো বলেছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী  বৃহস্পতিবার অন্তত ১৯জনকে হত্যা করেছে। আরব লিগের পর্যবেক্ষকরা যে সব এলাকা পরিদর্শন করেছেন তার একটি এলাকাতে কিছু লোক নিহত হয়েছেন। ওদিকে হাজার হাজার মানুষ এখনও প্রতিবাদ বিক্ষোভ করছে।

সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে,  বৃহস্পতিবার, চারজনের মৃত্যু ঘটে দামেস্কের উপকন্ঠ ডুমায়। নিরাপত্তা বাহিনী সরকার বিরোধী প্রতিবাদকারীদের উপর গুলি চালায় একটি মসজিদের বাইরে। কয়েকজন বাসিন্দা বলেছেন ওই সময় আরব লিগের পর্যবেক্ষকরা ওই এলাকায় ছিলেন।

এর আগে পর্যবেক্ষকরা দারা, হামা এবং ইদলিব যাওয়ার কথা ঘোষণা করেন। সিরিয়ার সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা মারাত্মক দমন অভিযান বন্ধ করবে এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি দেবে তা স্বচক্ষে দেখার জন্য তারা ওই শহরগুলোতে যাবে।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1