বর্মায় গুদামঘরে বিস্ফোরণে ১৭ জন নিহত

বর্মার সবচাইতে বৃহত্ শহরে এক গুদামঘরে বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়। আহত হয় ১০০ জনের বেশি।

কর্তৃপক্ষ বলেছে অগ্নীনির্বাপকরা রেঙ্গুনে গুদাম এলাকায় বৃহস্পতিবার সূর্যদয়ের আগে আগুন নেভাতে চেষ্টা করছিলো যখন বিস্ফোরণ ঘটে। ওই ভবনটিতে বারুদ, রসায়ন সামগ্রী অথবা চিকিত্সার যন্ত্র সরঞ্জাম রাখা ছিল বলে পরস্পোর বিরোধী খবর পাওয়া যায়।

ফরাসী সংবাদ সংস্থা এ এফ পি এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে তদন্তকারীরা এই বিকল্পের সম্ভাবনা বাদ দিয়েছেন যে বোমার জন্য বিস্ফোরণ ঘটে।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1