এক আফগান সেনা দুজন ফরাসী সেনাকে হত্যা করেছে

ফরাসী সরকার বলেছে এক আফগান সেনা, আফগানিস্তানের পুর্বাঞ্চলে ফ্রেঞ্চ ফরেইন লিজিয়ান সংগঠনের দুই সদস্যকে গুলি করে হত্যা করেছে।

ফরাসী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির দফতর থেকে বলা হয়েছে আফগান জাতীয় সেনাবাহিনীর এক সেনা বৃহস্পতিবার কাপিসা প্রদেশে তাগাব উপত্যকায়, সেনাদের উপর গুলি চালনা শুরু করে।

এর আগে নেটো এক বিবৃতি দিয়েছে যে  আফগান জাতীয় সেনাবাহিনীর পোশাক পড়া এক ব্যাক্তি কোয়ালিশন বাহিনীর দুই সদস্যকে দেশের পুর্বাঞ্চলে হত্যা করেছে। কিন্তু তারা বিস্তারিত কিছু জানায়নি।

২০০১ সালে সংঘাত শুরু হওয়ার পর থেকে আফগানিস্তানে ৭৮ জন ফরাসী সেনা নিহত হয়।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1