সংসদেও যেতে চায় বিএনপি: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংলাপের মতো সংসদেও যেতে চায়। তবে সে জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে।
গতকাল বুধবার সকালে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নতুন কমিটি নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল গণমাধ্যমকে এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমরা রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছি। পরিবেশ সৃষ্টি করা হলে সংসদ অধিবেশনেও যোগ দিতে চাই। আমরা কখনো বলিনি, সংসদ বর্জন করেছি, সংসদে ফিরে যাব না। কেবল অধিবেশনে যাচ্ছি না।’
এদিকে বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1