নীলফামারীতে পরিবহন ধর্মঘট চলছে

নীলফামারী-ডোমার সড়ক সংস্কারের দাবিতে পরিবহন ধর্মঘট চলছে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে জেলায় ৪৮ ঘণ্টার এ ধর্মঘট শুরু হয়। ফলে দূর পাল্লার গাড়িসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
নীলফামারী জেলা বাস মালিক সমিতির সভাপতি শাহজাহান আলী চৌধুরী বলেন, ‘নীলফামারী-ডোমার সড়কের ২২ কিলোমিটার সড়ক চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। ফলে ওই পথে যানবাহন চালাতে গিয়ে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি মালিকপক্ষ চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে, ঘটছে দুর্ঘটনা। তাই আমরা সব ধরনের পরিবহন সংগঠন যৌথভাবে ৪৮ ঘণ্টা ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছি।’
শাহজাহান বলেন, ধর্মঘটের সময় নীলফামারী থেকে ডোমার,…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1