সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার গুজব ভিত্তিহীন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, সরকার সেনাপ্রধান ও গোয়েন্দা বাহিনীর প্রধানকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে যে গুজব ছড়ানো হয়েছে, তা ভিত্তিহীন। আজ মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে গিলানি এ কথা বলেন।
গিলানি বলেন, ‘গুজব রয়েছে, সরকার সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি ও ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ সুজা পাশাকে সরিয়ে দিতে চায়। এটা একেবারে ভিত্তিহীন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এক শ্রেণীর সুযোগসন্ধানী মানুষ এসব গুজব রটিয়েছে। এই গুজব সত্যি হলে তো আমি তাঁদের মেয়াদ বাড়ানোর কথা বলতাম…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1