পৃথক মামলায় বিএনপির নেতা ইলিয়াসসহ ১১২ জনের জামিন

পৃথক মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের ১১২ নেতা-কর্মীর দুই মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগে ঢাকা ও সিলেটে করা পৃথক ১০টি মামলায় এম ইলিয়াস আলী, ঢাকা মহানগর বিএনপির নেতা আব্দুস সালাম এবং এম এ কাইউমসহ শতাধিক নেতা-কর্মী হাইকোর্টে হাজির হয়ে জামিন চান।
তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1