চট্টগ্রাম ডিজিটাল বন্দরে উন্নীত হচ্ছে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে আধুনিকায়নের দুটি প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শহীদ মুন্সী মোহাম্মদ ফজলুর রহমান মিলনায়তনে কম্পিউটারে সুইচ টিপে এ দুটি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, এই দুটো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম বন্দর ডিজিটাল বন্দর হিসেবে আজ উন্নীত হচ্ছে। বন্দর ব্যবহারকারীর যাতে ঝক্কি-ঝামেলা পোহাতে না হয়, সে জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি (সিটিএমএস) এবং তেজস্ক্রিয়তা শনাক্তকরণ পদ্ধতি নামে এই দুটো প্রকল্পে ব্যয় হয়েছে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1