নাইজিরিয়ায় সহিংসতায় ৬৮ জন নিহত

নাইজেরিয়ায় কর্তৃপক্ষ বলেছে নিরাপত্তা বাহিনী এবং উত্তরাঞ্চলেন এক চরমপন্থীদলের সদস্যদের মধ্যে লড়াইয়ে অন্তত ৬৮ জন নিহত হয়।

সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন বোকো হারাম বৃহস্পতিবার দামাতুরু এবং মাইদুগুরি  শহরগুলোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ লিপ্ত হয়। প্রতক্ষ্যদর্শীরা বলেছে তারা বন্দুক চালনা ও বিস্ফোরনের শব্দ শুনতে পায়।

বোকো হারামের এক মুখপাত্র বলেছেন ওই গ্রুপ, শহর গুলোতে আক্রমন চালানো শুরু করে, ২০০৯ সালে নিরাপত্তা বাহিনী যে বোকো হারামের সদস্যদের হত্যা করে তার প্রতিশোধ হিসেবে।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1