ভারতে নৌকা ডুবে ২২ জনের প্রাণহানির আশঙ্কা

ভারতের কেরালা রাজ্যে নৌকা ডুবে একই পরিবারের ২২ সদস্যের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের পুলিকাত লেকে ২৫ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। একই পরিবারের সদস্য ওই যাত্রীরা নৌবিহারে বের হয়েছিলেন। দুর্ঘটনার পর মাত্র তিন কিশোরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
নৌকাটি অতিরিক্ত যাত্রী বহন করায় এ দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ ছাড়া ভাড়া করা ওই নৌকায় জীবন রক্ষাকারী সরঞ্জামও ছিল না।
দুর্ঘটনার পর রাতভর নিখোঁজদের উদ্ধারে অভিযান চলেছে। তবে এখনো কাউকে উদ্ধার করা…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1