আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ২০ জন নিহত, ৫০ জন আহত

আফগানিস্তানের একজন কর্মকর্তা বলেন, রবিবার সে দেশের উত্তরাঞ্চলে এক আত্মঘাতী বোমা আক্রমণে

কমপক্ষে ২০ ব্যক্তি নিহত এবং ৫০ জন আহত হয়।

আফগানিস্তানের জাতীয় সংসদের একজন সদস্য নিহতদের একজন। কর্মকর্তারা বলেন, আত্মঘাতী বোমাবাজ তাখার প্রদেশের তালাকান শহরে একটি অন্তেষ্টি শোভাযাত্রার কাছে নিজকে উড়িয়ে দেয়।

কেউ ঐ আক্রমনের দায়িত্ব স্বীকার করেনি।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1