প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের নেতার বাবা নিহত

সিলেটের বালাগঞ্জ উপজেলার ইলাশপুর বাজারে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নেফুর মিয়ার নেতৃত্বে পাঁচ-ছয়জনের একটি দলের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম আরবউল্লাহ (৬৫)। তিনি উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক সাইফুর রহমানের বাবা বলে জানা গেছে।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নেফুর মিয়ার সঙ্গে সাইফুরদের অনেক দিন ধরেই জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আজ সন্ধ্যা সাতটার দিকে ইলাশপুর বাজারে এ নিয়ে তাঁদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। পরে সাড়ে সাতটার দিকে নেফুর মিয়ার নেতৃত্বে পাঁচ-ছয়জনের একটি দল দেশীয় অস্ত্র…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1