সিরিয়ায় আত্মঘাতী বোমা আক্রমনে অন্তত ৪০ জন নিহত

সিরিয়ার কর্মকর্তারা বলেছেন দামেস্কে দুটি আত্মঘাতী বোমা আক্রমনে অন্তত ৪০ জন নিহত হয়, আহত হয় প্রায় ১০০ জন।

রাষ্ট্রিয় টেলিভিশনে বলা হয়েছে শুক্রবার রাজধানীতে সরকারি দুটি নিরাপত্তা কেন্দ্রে আক্রমন করার জন্য বোমা হামলাকারীরা বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি ব্যবহার করে।

রাষ্ট্র নিয়ন্ত্রিত সানা সংবাদ সংস্থা ঘটনার ছবি প্রদর্শন করে এবং বলে ছবিতে সন্ত্রাসী আক্রমনের যারা শিকার হয়েছে তাদের দেখা যাচ্ছে। সংবাদ সংস্থা থেকে আরও বলা হয় সিরিয়ানরা দামেস্কে এবং অন্যান্য শহরে সমবেত হয়েছে বোমা বিস্ফোরণের প্রতিবাদে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিস্ফোরণের পর প্রচন্ড গুলিবর্ষণের শব্দ শোনা যায়। সিরিয়ান কর্মকর্তারা বলেন আল কায়দা চরমপন্থীরা ওই আক্রমনের জন্য দায়ী।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1