সেই গুলনাজ মুক্ত

ব্যভিচারের অভিযোগে ১২ বছরের সাজা পাওয়া আফগান নারী গুলনাজ মুক্তি পেয়েছেন। আজ বুধবার তাঁর আইনজীবী বিবিসিকে এ কথা জানিয়েছেন।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এ মাসেই তাঁর সাজা মওকুফ করেন। এর পরই আজ গুলনাজ মুক্তি পেলেন।
আফগানিস্তানের কয়েকটি সূত্রের দাবি, ধর্ষণকারীকে বিয়ে করবেন—এই শর্তেই গুলনাজ মুক্তি পেয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
চাচাতো বোনের স্বামী দ্বারা ধর্ষণের শিকার হওয়ায় তাঁকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। জেলখানায় গুলনাজ এক কন্যাসন্তানের জন্ম দেন।
এখন কাবুলে নারীদের একটি আশ্রয়কেন্দ্রে তাঁর মেয়েকে নিয়ে থাকবেন গুলনাজ। বিবিসি।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1