মিশরে দ্বিতীয় প্রস্থের সংসদীয় নির্বাচনে মিশরিয়রা বিপুল সংখ্যায় ভোট দিচ্ছেন

মিশরে এখন সংসদ নির্বাচনের দ্বিতীয় প্রস্থের ভোট গ্রহন শুরূ হয়েছে , নভেম্বরের শেষাশেষি  প্রথম প্রস্থের ভোটে ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুডের ফ্রিডাম এ্যান্ড জাস্টিস পার্টী ও আল নূর সালাফি পার্টী প্রাধান্য বিস্তার করবার পর । লোকজন ভোট দিচ্ছেন বিপুল সংখ্যায় । ইসলামপন্থী দলগুলো এ প্রস্থের ভোটেও প্রাধান্য বিস্তারের আশা করছেন ।

বুধবার ভোট হলো আসওয়ান , বেনী সুয়েফ , গিযা , ইসমাইলিয়া , সুয়েয এবং সোহাগ সহ ৯টি এলাকায় । ভোট পর্ব বৃহস্পতিবারেও চলবে । এ প্রস্থের বৈধ ভোটার সংখ্যা এক কোটি ৮০ লক্ষ । ভোট হচ্ছে ৪ শ’ ৯৮ আসন বিশিষ্ট সংসদের নিম্নপরিষদ নির্বাচনে । বাদবাকি ৯টি প্রদেশের নির্বাচনের জন্যে তৃতীয় প্রস্থের ভোট গ্রহন হবে জানূয়ারীর প্রথম ভাগে । সাবেক প্রেসিডেন্ট হোসনী মোবারককে গদীচ্যুত করে যে গণ অভ্যুত্থান তার পর এই প্রথম মিশরে সংসদিয় নির্বাচন হচ্ছে ।

সংসদের তুলনামুলক কম শক্তিধর উচ্চ পরিষদের নির্বাচনের জন্যে ভোট শুরূ হবে জানূয়ারীর শেষাশেষি এবং তা শেষ হবে মার্চে – আর তার পর সংসদ নতুন একটা সংবিধান রচনা করবে ।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1