বর্তমান মন্ত্রীদের ডিএনএ টেস্ট করা দরকার: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতের সুশীল সমাজ উদ্বিগ্ন হলেও আমাদের মন্ত্রীদের মনোভাব ভিন্ন। তাঁরা বলছেন, টিপাইমুখ বাঁধ হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। মন্ত্রীদের ডিএনএ টেস্ট করা দরকার তাঁরা বাংলাদেশের মন্ত্রিত্ব করেন, নাকি ভারতের?’
আজ বুধবার সকালে জিনজিরা এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচিতে গয়েশ্বর এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রচলিত আইনেই এ বিচার করা যেত।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1