পাকিস্তানকে দেয় সাহায্যের ৭০ কোটি ডলার জব্দ করার আইন প্রস্তাব পাশহবে কংগ্রেসে ।

যুক্তরাষ্ট্র কংগ্রেসে এ সপ্তাহের শেষাশেষি একটা আইন প্রস্তাব অনুমোদিত হবে বলে ধারনা করা হচ্ছে যে প্রস্তাবের আওতায় পাকিস্তানকে দেয় ৭০ কোটি ডলারের সহায়তা ফ্রিয বা জব্দ করার কথা বলা রয়েছে – এ আশংকায় যে , পাকিস্তান দেশি বোমার বিস্তারন প্রতিরোধে যাই করা দরকার তা করছে না ।

যুক্তরাষ্ট্র কংগ্রেসের বিধায়কেরা আশংকায় রয়েছেন যে আফগানিস্তানে জঙ্গীরা জমির সার ব্যবহার করছে বিস্ফোরক তৈরির কাজে । ওখানে জঙ্গীরা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্যে এভাবেই কার্যকরি পন্থায় বিস্ফোরক তৈরি করে থাকে । পররাষ্ট্র দফতরের মুখপাত্র ভিক্টোরিয়া ন্যুল্যান্ড মঙ্গলবার বলেন প্রস্তাবিত ঐ জব্দ প্রক্রিয়া সঙ্গে সঙ্গেই চালু হবেনা – হাতে তৈরি বোমা বানানোর ব্যাপারটার অগ্রগতি কি হলো না হলো এটা নির্ভর করবে সেই তার ওপরে ।

যুক্তরাষ্ট্র কংগ্রেসে এ সপ্তাহের শেষের দিকে বৃহত্তর যে প্রতিরক্ষা ব্যয় বরাদ্দ অনুমোদিত হবার কথা এই জব্দের বিষয়টি সেই তারই অন্তর্ভুক্ত ।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1