চীন যুক্তরাষ্ট্রের তৈরি কিছু কিছু মোটোর গাড়ির আমাদানীতে নতুন শুল্ক ধার্য্য করবে ।

 

 

চীন ঘোষনা করেছে – যুক্তরাষ্ট্রের তৈরি কিছু কিছু মোটোর যানের ওপর তারা নতুন শুল্ক ধার্য্য করবে । এটিকে যুক্তরাষ্ট্র-চীন বানিজ্য সম্পর্কের জন্যে সর্ব সাম্প্রতিক একটা পরিক্ষা বলে পরিগনিত হচ্ছে । চীনের বানিজ্য মন্ত্রনালয় থেকে বুধবারে জানানো হয যে আমদানি করা যাত্রি মোটোর এবং ২ দশমিক ৫ লিটারের চেয়ে বেশি শক্তির এঞ্জিন বিশিষ্ট স্পোর্টস ইউটিলিটি মোটোর যানের ওপর তারা দুই থেকে আড়াই শতাংশ মাত্রায় আমদানী শুল্ক ধার্য্য করবে । চীনের ঐ মন্ত্রনালয় বলছে – যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা মোটোরযান উত্পাদন মুল্যের চেয়েও কম দামে ঢালাওভাবে স্তুপিকৃত করা হচ্ছে চীনের বাজারে এবং এতে চীনের মোটোর নির্মাতারা বিস্তর ক্ষতির সম্মুখিন হচ্ছেন বিধায় এই নতন আমদানি শুল্ক ধার্য্য করা হচ্ছে । এই শুল্ক ধার্যের প্রভাব পড়বে  জেনারেল মোটর্স , ক্রাইসলার , ফোর্ড , মার্সেডিয বেনয ইউ এস ইন্টারন্যাশনাল , BMW  Manufacturing এবং  American Honda Motor- এর তৈরি গাড়ির ওপরে ।

বিশ্বের সবচেয়ে বড়ো দু’ই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন বেশ কিছু বিষয় নিয়ে বানিজ্য বিরোধে আটকিয়ে রয়েছে ।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1