রাশিয়ার বিভিন্ন শহরে হাজার হাজার প্রতিবাদকারী বিক্ষোভ করে

মস্কো এবং রাশিয়ার অন্যান্য শহরের রাস্তায় রাস্তায় হাজার হাজার মানুষ সমবেত হয় সংসদীয় নির্বাচনে ভোটে কারচুপির অভিযোগের  বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। প্রধানমন্ত্রী ভ্লাডিমির পুটিন এর ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া দল নির্বাচনে জয়ী হয়।

শনিবার মস্কোয় প্রতিবাদ বিক্ষোভ শুরু হওয়ার এক ঘন্টারও কম সময়ের মধ্যে পুলিশ সূত্রে বলা হয় অন্তত ২০ হাজার প্রতিবাদকারী ক্রেমলিনের উল্টো দিকে নদীর ওপারে বোলোটনায়া চত্বরে সমবেত হয়েছে।

সংগঠকরা বলছেন ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়।

হেলিকপ্টর টহল দেয়। ওই এলাকায় নিরাপত্তা ট্রাক ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1