অভিন্ন ইউরো মুদ্রার জন্য এই সম্মেলন একটা সন্ধিক্ষন

Loading slideshow…

ইউরোপীয় নেতারা দুদিনের শীর্ষ সম্মেলনের জন্য বৃহস্পতিবার ব্রাসেলসে সমবেত হচ্ছেন। ওই শীর্ষ সম্মেলনে ইউরো মুদ্রার ভভিষ্যত্ নির্ধারণ করবে।

কয়েকজন কর্মকর্তা ইউরোপীয় শীর্ষ সম্মেলনকে অভিন্ন মুদ্রার জন্য একটা সন্ধিক্ষন বলে উল্লেখ করেন। ইউরোপ মহাদেশে ঋণ সঙ্কটের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু বৈঠক শুরু হওয়ার আগে, কিভাবে এই সঙ্কটের সমাধান করা যায় সে বিষয়ে, মতভেদ দেখা যায়।

দু বছরের ঋণ সঙ্কট, বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার প্রতি হুমকি সৃষ্টি করেছে।

ফরাসী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেন, মতৈক্য হওয়া অত্যন্ত প্রয়োজন।

১৭ জাতির অর্থনীতিতে ইউরো ব্যবহার করা হয়। বহু বিশ্লেষক মনে করেন অর্থনীতির অধোগতি খুবই গভীরে গেছে।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1