বিক্ষোভে মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র: পুতিন

রাশিয়ার নির্বাচন-পরবর্তী বিক্ষোভে যুক্তরাষ্ট্র মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। পুতিনের উদ্ধৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
গত রোববার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া বিজয়ী হলেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে সেখানে হাজার হাজার মানুষ পুতিনবিরোধী বিক্ষোভ করছে।
ওই নির্বাচনের পর প্রধানমন্ত্রী পুতিন এই প্রথম বিক্ষোভের বিষয়ে প্রকাশ্যে কোনো মতামত দিলেন। তিনি অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র তাঁর দেশে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1