ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস শেবাগের

এখন আর শচীন টেন্ডুলকারের অপরাজিত ২০০ রানের ইনিংস নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ম্যাচে ২১৯ রান করে ওয়ানডেতে শচীনের গড়া সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডটা নিজের করে নিয়েছেন বীরেন্দ্র শেবাগ।
ইতিহাস গড়া ইনিংসের জন্য শেবাগ খেলেছেন ১৪৯ বল। এর মধ্যে ছিল ২৫টি চার ও ৭টি ছয়ের মার। এর আগে ওয়ানডেতে শেবাগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৭৫ রান।
ওয়ানডেতে ব্যক্তিগত ইনিংস শেষে শেবাগ কৃতিত্ব দিয়েছেন সৃষ্টিকর্তাকে। শেবাগের প্রতিক্রিয়া, ‘যখন ব্যাটিং পাওয়ার প্লে শুরু হলো, তখনই প্রথম অনুভব করলাম, ডাবল সেঞ্চুরি পেতে পারি। স্যামি আমার ক্যাচ ফেলার সময়েও এমনটা মনে হয়েছিল। আমি জানতাম,…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1