অবৈধ অর্থ লেনদেন মামলায় তারেকের বিরুদ্ধে দুজনের সাক্ষ্য

বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের মামলায় তারেক রহমান ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন আজ বৃহস্পতিবার এ সাক্ষ্য গ্রহণ করেন।
আদালত আগামী ৩ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।
সাক্ষীরা হলেন ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসনে আরা ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক পরিদর্শক মীর আলীমুজ্জামান।
সাক্ষ্য গ্রহণের সময় আজ গিয়াস উদ্দিন মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামুনের আইনজীবী ফখরুল ইসলাম সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখতে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1