সিরিয়ায় নৃশংস চালানোর অভিযোগ অস্বীকার করেছেন আসাদ

 

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল  আসাদ অস্বীকার করেছেন যে তিনি হাজার হাজার সরকার বিরোধী প্রতিবাদকারীকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের  একজন সংবাদদাতা বলছেন যে তার দেশের নৃশংস অভিযানকারী বাহিনীকে তিনি নিয়ন্ত্রণ করেননি।

রোববার প্রচারিত এক ব্যতিক্রমি সাক্ষাৎকারে , মি আসাদ এবিসি নিউজকে বলেছেন যে তিনি যদিও দেশের  প্রেসিডেন্ট তিনি তার দেশের মালিক নন , সুতরাং তারা তাঁর বাহিনী নয়। সিরিয়ার নেতা বলেন যে অভিযান চালানোর নীতি গ্রহণ করা এবং কোন কোন কর্মকর্তার ভুল করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।

মার্চ মাসে গোলযোগ সৃষ্টির পর থেকে চা হাজার লোক যে নিহত হয়েছে , সে সম্পর্কে মি আসাদ প্রশ্ন উত্থাপন করেন এই বলে যে তাদের অধিকাংশই ছিল সরকারের সমর্থক। তিনি এ রকম দাবির সত্যতাও অস্বীকার করেন যে ১৩ বছর বয়সী যে বালকের মৃত্যুর কারণে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় , তাকে গুলি করা হয় , তার দেহে অগ্নি সংযোগ করা হয় এবং তার লিঙ্গচ্ছেদ করা হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র মার্ক টোনার যুক্তরাষ্ট্রের এই দৃষ্টিভঙ্গির পুনরাবৃত্তি করে বলেন যে মি আসাদ বিরোধীদলের শান্তিপুর্ণ আন্দোলন নৃশংস ভাবে দমন করার চেষ্টায় সম্পৃক্ত।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1