রংপুরে বাস পুকুরে, নিহত ৫

রংপুরের সদর উপজেলায় আজ বুধবার ভোরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৯ জন।
নিহতেরা হলেন—রংপুর শহরের বাবুপাড়া এলাকার আমজাদ আলী (৫৫), সদর উপজেলার দর্শনা ইউনিয়নের রেজাউল ইসলাম (৪৫), বদরগঞ্জ উপজেলার সাদেক আলী (৪০), কফিল উদ্দিন (৫০) ও সিরাজুল হক (৬০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ ভোর পৌনে চারটার দিকে ঢাকা থেকে বদরগঞ্জগামী চিশতি পরিবহনের বাস উপজেলার নজিরহাট এলাকায় মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আমজাদ, রেজাউল, সাদেক ও কফিল মারা যান। পরে রংপুর মেডিকেল…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1