আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৩৪ (ভিডিও)

আফগানিস্তানের রাজধানী কাবুল ও উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরিফ শহরে আজ মঙ্গলবার পৃথক বোমা হামলায় ৩৪ জন নিহত হয়েছে। নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কাবুল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান মোহাম্মদ জহির জানান, রাজধানীর কেন্দ্রস্থলে শিয়া মুসলমানদের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জন নিহত ও ৬৭ জন আহত হয়। মসজিদটিতে পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে কয়েক শ শিয়া মুসলমান জড়ো হয়েছিল। কাবুল পুলিশপ্রধানের মুখপাত্র হাসমাতুল্লাহ স্তানিকজাই জানান, হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
কাবুলে হামলার কিছুক্ষণ পর মাজার-ই-শরিফের কেন্দ্রীয় মসজিদের কাছে একটি…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1