‘খেমাররুজরা খারাপ লোক ছিল না’ (ভিড়িও)

১৯৭০ দশকে কম্বোডিয়ায় খেমাররুজদের বর্বর শাসনের কথা সবারই জানা। এ সময় কম্বোডিয়ায় হত্যা করা হয় ২০ লক্ষাধিক মানুষকে। অথচ এই খেমাররুজ নেতারা এখন দাবি করছেন তাঁরা ‘খারাপ লোক’ ছিলেন না। খেমাররুজদের মধ্যে বেঁচে থাকা সর্বোচ্চ নেতা নুওন চিয়া বলেছেন এ কথা। আজ সোমবার জাতিসংঘ-সমর্থিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শুনানিতে তিনি এ কথা বলেন।
খেমাররুজদের শাসনামলের নুওন চিয়াসহ তিনজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। অন্য দুজন হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়েং সারি ও সাবেক রাষ্ট্রপ্রধান খিউ সামপান। আজ শুনানির সময় নমপেনের আদালতে উপস্থিত…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1