২৮ টাকা দরে আমন চাল কিনবে সরকার

প্রতি কেজি ২৮ টাকা দরে আমন চাল কিনবে সরকার। কাল মঙ্গলবার থেকে চাল সংগ্রহ করার কাজ শুরু হবে। আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক এ কথা বলেছেন।
চাল সংগ্রহের কাজ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। খাদ্যমন্ত্রী বলেন, কৃষকদের উত্সাহ দেওয়ার জন্য আমনের চাল সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে চাল সংগ্রহের জন্য জেলা পর্যায়ে চিঠি পাঠানো হয়েছে।
খাদ্যমন্ত্রী জানান, আমনের উত্পাদন খরচ ছিল ২৪ টাকা ৮৭ পয়সা।
দুই লাখ টন চাল কেনা হবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, প্রয়োজন হলে পরে সরকার আরও চাল কিনবে।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1