রোনালদো, মেসি ও জাভি ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়

এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও জাভি। এই তিনজনের মধ্যে থেকেই আগামী ৯ জানুয়ারি জুরিখে একজনের নাম ঘোষণা করা হবে।
আজ সোমবার তিনজনের এই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফিফা। প্যারিসে আজ এ ঘোষণা দেওয়া হয়।
ফ্রান্স দিত ব্যালন ডি’অর এবং ফিফা দিত বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। গত বছর এই দুই পুরস্কার মিলে নাম হয় ফিফা ব্যালন ডি’অর। এর আগে রিয়াল মাদ্রিদের তারকা রোনালদো এই দুই পুরস্কারই জিতেছেন।
গত বছর থেকে চালু হওয়া ব্যালন ডি’অর পুরস্কার পান বার্সেলোনার তারকা মেসি। জাভি ২০০৯ ও ২০১০ সালে তৃতীয় হয়েছিলেন। বিবিসি।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1