ঢাকা উত্তর-দক্ষিণ সিটিতে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ

প্রশাসক নিয়োগের এক দিন পর আজ সোমবার দুই ভাগে বিভক্ত ঢাকা সিটি করপোরেশনে যুগ্ম সচিব পর্যায়ের দুজনকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক মো. নজরুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সুলতান উল ইসলাম চৌধুরীকে প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণে এই দুজনকে নতুন পদে নিয়োগ দিয়েছে।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1