আবারও একই আশ্বাস মনমোহনের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা মশিউর রহমান ও গওহর রিজভী আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে মনমোহন তাঁদেরকে আবারও এই বলে আশ্বস্ত করেছেন যে, বাংলাদেশে ক্ষতিকর প্রভাব ফেলবে টিপাইমুখ বাঁধ নিয়ে এমন কিছু ভারত করবে না।
আজ নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বার্তা সংস্থা ইউএনবি এই খবর জানিয়েছে।
বৈঠকে দুই উপদেষ্টা প্রস্তাবিত টিপাইমুখ জলবিদ্যুত্ প্রকল্প বাংলাদেশে কী প্রভাব ফেলবে সে ব্যাপারে তাঁদের উদ্বেগের কথা জানান। মনমোহন তাঁদেরকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো কিছু ভারত করবে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1